আশুগঞ্জ লালপুর শুঁটকি মহাল

প্রতিষ্ঠা

2026

শুঁটকিঘর-এর গল্প

ঐতিহ্যকে ধরে রাখা।

শুঁটকিঘর কেবল কোনো ব্যবসা নয়, এটি একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই। মেঘনা আর হাওরের শত বছরের খাঁটি মিঠাপানির শুঁটকির সেই চিরচেনা আসল স্বাদ প্রতিটি বাঙালির পাতে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

সরাসরি মহাল থেকে

কোনো মধ্যস্বত্বভোগী নেই

রোদে শুকানো

১০০% কেমিক্যাল ও বিষমুক্ত

আমাদের বিশুদ্ধতার ৩টি মূল স্তম্ভ

01

লালপুরের নিজস্ব চাতাল

আমরা আশুগঞ্জের ঐতিহ্যবাহী লালপুর শুঁটকি মহালের নিজস্ব চাতাল ও হাওরাঞ্চল থেকে সরাসরি সম্পূর্ণ তাজা ও দেশী নদী-বিলের মাছ সংগ্রহ করি, যা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করে।

02

প্রাকৃতিক উপায়ে শোধন

কোনো রকম ক্ষতিকারক কীটনাশক বা প্রিজারভেটিভ ছাড়াই, মেঘনার মিষ্টি হাওয়া আর কড়া রোদে প্রাকৃতিকভাবে শুকিয়ে আমরা তৈরি করি শতভাগ নিরাপদ ও ঐতিহ্যবাহী চ্যাপা ও শুঁটকি।

03

হাইজেনিক ভ্যাকুয়াম সিল

ঐতিহ্যবাহী স্বাদ, আধুনিক সুরক্ষায়। প্রতিটি শুঁটকির আর্দ্রতা নিখুঁতভাবে পরীক্ষা করার পর আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পূর্ণ গন্ধহীন ভ্যাকুয়াম সিল প্যাক করা হয়।

আমাদের লক্ষ্য ও স্বপ্ন

ঐতিহ্য, সততা এবং ভালোবাসায় মোড়ানো আমাদের পথচলার গল্প

আমাদের লক্ষ্য (Mission)

“শুঁটকি ঘর লালপুর” এর লক্ষ্য হলো স্বাস্থ্যসম্মত ও ঐতিহ্যবাহী উপায়ে প্রস্তুতকৃত লালপুরের খাঁটি দেশি শুঁটকির আসল স্বাদ ও গুণগত মান সবার কাছে পৌঁছে দেওয়া। আমরা কেবল শুঁটকি বিক্রি করি না, বরং নিরাপদ প্যাকেজিং এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের সাথে বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি করতে চাই।

আমাদের স্বপ্ন (Vision)

লালপুরের শুঁটকি তো অলরেডি তার দুর্দান্ত স্বাদ আর কোয়ালিটির জন্য দেশের মানুষের মন জয় করেই নিয়েছে। আমাদের স্বপ্নটা এখন আরেকটু বড়!

আমরা “শুঁটকি ঘর লালপুর” কে এমন একটা ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, যেন শুঁটকির কথা মনে হলেই সবার আগে আমাদের নামটাই মাথায় আসে। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও যেন লালপুরের এই ঐতিহ্যবাহী শুঁটকি সগর্বে পৌঁছে যায় এবং সবাই যেন বলতে পারে - এটাই আমাদের দেশের আসল স্বাদ।

“গ্রামের স্বাদ এখন আপনার ঘরে”

— এই বিশ্বাস আর ভালোবাসা নিয়েই আমাদের পথচলা।

"আমাদের স্বপ্নটা খুব সাধারণ কিন্তু দারুণ - আশুগঞ্জ লালপুরের এই ঐতিহ্যবাহী মিঠাপানির চ্যাপা আর শুঁটকিকে দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে এক নম্বর প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে পৌঁছে দেওয়া।"

অপু দাস

অপু দাস